1 Answers

একজন স্থূলকায় ব্যক্তির ওজন কমানোর জন্য কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ এবং বেশি ক্যালরিযুক্ত খাদ্য বর্জন করা উচিত। খাদ্যের প্রোটিন, কার্বোহাইড্রেট ও চর্বি দহনের ফলে শরীরে কর্মশক্তি ও তাপ উৎপন্ন হয়। খাদ্য উপাদানগুলোর রাসায়নিক শক্তির ২০ ভাগ কর্মশক্তিতে ও ৮০ ভাগ তাপ হিসেবে বের হয়। দেহের প্রয়োজনের তুলনায় খাদ্য বেশি গ্রহণ করলে এবং শক্তির খরচ কম হলে খাদ্যের রাসায়নিক শক্তি চর্বি আকারে দেহে জমতে থাকে। ফলে ওজন বাড়তে থাকে। তাই একজন স্থূলকায় ব্যক্তির কম ক্যালরি মানের খাদ্য গ্রহণ ও ক্যালরিবহুল খাদ্য পরিহার করা উচিত।

একজন স্থূলকায় ব্যক্তিকে কম ক্যালরিবহুল খাবার যেমন- শাকসবজি, ফলমূল, মাখন তোলা দুধ, ঘোল ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে হবে। অন্যদিকে কার্বোহাইড্রেট ও ফ্যাটবহুল খাবার যেমন- ভাত, আলু, গরুর মাংস, তেল ইত্যাদি খাবার কম খেতে হবে। কারণ এতে ক্যালরি বেশি থাকে যা মেদ আকারে জমা হয়ে দেহের ওজন বৃদ্ধি করে। স্থূলকায় ব্যক্তির ওজন কমানোর জন্য কম ক্যালরি খাবার বেশি গ্রহণ করে উচ্চ ক্যালরিযুক্ত খাবার গ্রহণে সচেতন হতে হবে।

4 views

Related Questions