1 Answers
হৃদরোগীদের ক্ষেত্রে পরিকল্পিত খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই।
রহমত সাহেব হৃদরোগে আক্রান্ত। সুস্থ থাকতে হলে রহমত সাহেবকে কিছু কিছু খাদ্য বর্জন করতে হবে।
খাদ্যগুলো হলো-
২১. মাখন, ঘি, ডালডা, ক্রিম, সস, নারিকেল ও বেশি তৈলাক্ত ও চর্বি যুক্ত খাদ্য।
২. আইসক্রীম, মিষ্টি জাতীয় খাদ্য ইত্যাদি।
৩. বেশি চর্বি যুক্ত মাংস, হাঁস-মুরগির চামড়া ও এদের তৈরি খাদ্য।
৪. বেশি লবণযুক্ত বা লবণে সংরক্ষিত যেকোনো খাবার, যেমন- পনির, আচার, চাটনি, সস, সয়া সস, চিপস, চানাচুর, নোনা ইলিশ, টিনজাত মাছ ইত্যাদি।
৫. ফাস্ট ফুড যেমন- চিকেন ফ্রাই, পিজ্জা, মাংসের তৈরি নাগেট ইত্যাদি।
৬. বেকারির খাবার যেমন-বিস্কুট, পেস্ট্রি, কেক ইত্যাদি। ।
৭. সফট্ ড্রিংকস, ডার্ক কফি ইত্যাদি
৮. সালাদে লবণ ও সালাদ ড্রেসিং।
৯. চায়নিজ লবণ।
উপরিউক্ত খাদ্যগুলো বর্জন করে রহমত সাহেব দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন।