1 Answers

হৃদরোগীদের জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নেই। নিয়মতান্ত্রিক জীবনযাত্রার মাধ্যমে হৃদরোগীরা নিজেদের সুস্থতা নিশ্চিত করতে পারে। এক্ষেত্রে ব্যায়াম, পরিকল্পিত খাদ্য গ্রহণ তাদের জন্য অতীব জরুরি।

রহমত সাহেব প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন নিয়মিত ব্যায়াম, পরিকল্পিত খাদ্য গ্রহণ ও নিয়মতান্ত্রিক জীবনযাপনই একজন হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে। এ রোগে আক্রান্ত ব্যক্তির খাদ্য গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। হৃদরোগীর খাদ্য এমন হতে হবে যেন রোগীর প্রয়োজনীয় খাদ্য শক্তির চাইতে বেশি খাদ্যশক্তি গৃহীত না হয় ও খাদ্য সুষম হয়। এছাড়াও খাদ্যের মাধ্যমে চিনি, লবণ ও ফ্যাটের গ্রহণ যেন কম থাকে এবং প্রচুর। আঁশ জাতীয় খাদ্য যেমন- ফল, শাকসবজি বিশেষ করে টক জাতীয় খাদ্য তালিকায় রাখতে হবে।

হৃদরোগীদের নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করতে হবে। প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘণ্টা ঘুমাতে হবে। প্রতিদিনের জীবনযাত্রায় যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। রহমত সাহেব তার জীবনে উপরোক্ত বিষয়গুলোর প্রতিফলন ঘটাতে পারলে উপকৃত হবেন।

4 views

Related Questions