রানা যোগ্য নেতৃত্বের কারণে ব্যবসায়ে সফল হতে পেরেছেন- উত্তরের সপক্ষে যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
"রানা যোগ্য নেতৃত্বের কারণে ব্যবসায়ে সফল হতে পেরেছেন" -উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
নেতার যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠানের সফলতার প্রধান হাতিয়ার। নেতা প্রতিষ্ঠানের সব বাধা-বিপত্তিকে সাহসিকতার সাথে মোকাবেলা করে- প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করেন। তিনি ভিন্ন ভিন্ন কাজকে সঠিকভাবে কর্মীদের সামনে উপস্থিত করেন। আর কাজ সম্পাদনে তিনি যথাযথ নির্দেশনা দেন।
উদ্দীপকের রানা কম পুঁজি নিয়ে ব্যবসায় শুরু করেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রম, সততা ও কর্মীদের দক্ষভাবে পরিচালনার মাধ্যমে তিনি ব্যবসায়ে পরিধি বাড়াতে সক্ষম হন। তিনি কর্মীদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের চেষ্টা করেন।
ব্যবসায়ে যেসব বাধা বা প্রতিবন্ধকতা দেখা যায়, তা রানা দক্ষ নেতৃত্বের মাধ্যমে সমাধান করেন। তিনি সব দিক বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেন। তার নেতৃত্বে কর্মীদের প্রতি সহানুভূতিশীলতা প্রকাশ পায়। ফলে কর্মীরা উৎসাহ নিয়ে প্রতিষ্ঠানে কাজ করে। তাই বলা যায়, রানা যোগ্য নেতৃত্ব দেওয়ার ফলে প্রতিষ্ঠানের সাফল্য অর্জন হয়েছে।