1 Answers

হ্যাঁ, আমি মনে করি, দেশের অধিকাংশ নদী এ অবস্থার কারণে পানি সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশের নদীসমূহে উজান থেকে প্রচুর পানি আসে। এ পানিতে প্রচুর পলি থাকে। এসব পলি নদীর তলদেশে জমা পড়ে। দীর্ঘদিন। এভাবে পলি জমা হয়ে বেশ কিছু নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে নদীগুলোতে চর পড়ে যাওয়া পানির প্রবাহ কমে গেছে। তাছাড়া অনেকগুলো নদনদী বিলুপ্ত হয়ে গেছে। উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চলের জেলাসমূহে এ ধরনের অসংখ্য নদী এভাবে মৃত নদী হিসেবে পরিচিত হয়ে আছে। বাংলাদেশে গ্রীষ্ম ও শীতকালে নদীতে পানি প্রবাহ কমে যাওয়ার কারণে নদী ধীরে ধীরে নাব্যতা হারিয়ে ফেলছে। এর ফলে বাংলাদেশের সমাজ, অর্থনীতি ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। অনেক নদী শুকিয়ে যাওয়ার কারণে কৃষি, বাণিজ্য, মৎস্য চাষ, যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে। নদী প্রবাহ হারালে দীর্ঘ দিন ধরে নদীকে কেন্দ্র করে যেসব পেশার মানুষ জীবন-জীবিকা নির্বাহ করে থাকে তাদের জীবনে অভাব অনটন নতুনভাবে সৃষ্টি হচ্ছে। নদীর তীরে যেসব গাছপালা, বাগান বাড়ি, সবুজ বৃক্ষের সমারোহ গড়ে উঠেছে সেগুলো পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাতে মানুষ, মাছ, পশুপাখি ও গাছ-তরুলতার অস্তিত্ব বিপন্ন হচ্ছে। এজন্য নদীগুলোর সজীবতা রক্ষা করতে প্রায়শই তলদেশে জমাকৃত পলি খনন করা প্রয়োজন।

পরিশেষে বলতে পারি, বাংলাদেশে নদী খনন করার উদ্যোগ তেমন জোরালো না হওয়ায় অনেকগুলো নদীর প্রবাহ হ্রাস পেয়েছে।

4 views

Related Questions