1 Answers
উদ্দীপকে সমস্যা মোকাবিলায় জনাব আরমানের ব্যবসায়ের প্রচারের জন্য বিজ্ঞাপন দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান নতুন পণ্যের পরিচিতি বাড়াতে বিজ্ঞাপন দেয়। এতে ক্রেতারা প্রতিষ্ঠান বা এর পণ্য সম্পর্কে জানতে পারে। ফলে পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়ে।
উদ্দীপকের জনাব আরমান 'চৌধুরী অ্যান্ড কোং' নামে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম স্থাপন করেন। তার প্রতিষ্ঠানটি নতুন গঠিত। ফলে এর পরিচিতি কম। এতে তার নিরীক্ষা কাজ পেতে সমস্যা হয়। নতুন প্রতিষ্ঠান হওয়ায় জনাব আরমানের গ্রাহক সংখ্যা কম। এ সমস্যার সমাধানে তার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া উচিত। এতে তার ফার্ম ও এর কাজ সম্পর্কে গ্রাহকরা জানতে পারবে। তার কাজের মান সম্পর্কেও ধারণা পাবে। এতে তার ফার্মের পরিচিতি আরও বাড়বে। আর গ্রাহকরা তার কাছ থেকে সেবা নিতে আগ্রহী হবে। ফলে তার ফার্মের গ্রাহক সংখ্যাও বাড়বে। এভাবে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে জনাব আরমানের ফার্মের পরিচিতি বাড়বে