1 Answers

জনাব মিজান ক্রেতাদের আকর্ষণ করার জন্য উপযুক্ত বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছেন বলে আমি মনে করি।

ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য বিক্রয়কর্মীর ওপর অনেকাংশে নির্ভর করে। কারণ তিনি তার নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য দিয়ে ক্রেতা ও ভোক্তাদের সহজে আকৃষ্ট করতে পারেন। এজন্য বিক্রয়কর্মীর শারীরিক (সুন্দর চেহারা, সুস্বাস্থ্য) মানসিক (আন্তরিকতা, ধৈর্যশীলতা) ও নৈতিক (সততা, জেন্ডার সচেতনতা) প্রভৃতি গুণাবলি থাকতে হয়।

উদ্দীপকের জনাব মিজান একটি ইজিবাইক শো-রুমের মালিক। তিনি পণ্য বিক্রির জন্য কয়েকজন বিক্রয়কর্মী নিয়োেগ দেন। নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কর্মীর সততা, ভদ্রতা ও সহজে অন্যদের সাথে মিশতে পারে, এ বিষয়গুলো তিনি বিবেচনা করেন।

জনাব মিজান বিক্রয়কর্মীর উক্ত বিষয়গুলো বিবেচনা করায় গ্রাহকরা সহজে আকৃষ্ট হন। তাদের আচরণের কারণে নতুন ক্রেতারা শো-রুমে ভিড় করেন। এক্ষেত্রে বিক্রয়কর্মীরা তাদের পণ্য কিনতে আগ্রহী করেন। এতে অনেক গ্রাহক স্থায়ী ক্রেতায় পরিণত হয়। ফলে পণ্যের বিক্রি বেড়ে যায়। অতএব, জনাব মিজান উপযুক্ত বিক্রয়কর্মীই নিয়োগ দিয়েছেন।

4 views

Related Questions