1 Answers
হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের লোকটির মতানুযায়ী পৃথিবী নির্দিষ্ট দিকে ও নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে বলে এ হ্রাসবৃদ্ধি ঘটেছে। এ হ্রাসবৃদ্ধি বার্ষিক গতির কারণেই হয়ে থাকে। পৃথিবী নির্দিষ্ট সময়ে সূর্যকে পরিক্রমণ করছে বলেই এ ঘটনা সংঘটিত হচ্ছে। 'পৃথিবী নিজ অক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে, নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। পশ্চিম থেকে পূর্বদিকে পৃথিবীর এ পরিক্রমণকে বার্ষিক গতি (Annual Motion) বলে। পৃথিবী প্রতি সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর এক বছর সময় লাগে। এ সময়কে সৌরবছর বলা হয়। ঠিক হিসাবে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু ৩৬৫ দিনে সৌরবছর গণনা করা হয়। প্রতি চার বছরে একদিন বাড়িয়ে ইংরেজি চতুর্থ বছর ৩৬৬ দিনে বছর গণনা করা হয়। সে বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিন ধরা হয়। এরূপ বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার (Leap Year) বলে।
পরিশেষে বলা যায়, বার্ষিক গতির ফলে পৃথিবীতে দিন-রাত্রির হ্রাসবৃদ্ধি ও ঋতু পরিবর্তন ঘটে।