1 Answers
আমি মনে করি, উদ্দীপকে উল্লেখিত কাজগুলোই পরিবারের একমাত্র কাজ নয়।
পরিবার তার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য বহুবিধ কাজ করে। পরিবারের অন্যতম কাজ হলো সন্তান জন্মদান ও লালন-পালন যাকে জৈবিক কাজ বলা হয়। পরিবার সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের জন্য আয়-উপার্জনমূলক কাজ করে থাকে, যা পরিবারের অর্থনৈতিক কাজ বলে স্বীকৃত। পরিবারের বড়রা ছোটদের অভিভাবকের ভূমিকা পালন করে। পরিবারের বড়রা ছোটদের অধিকার রক্ষায় কাজ করে। পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয় এবং পরিবারের বড়দের আলোচনা শুনে শিশু দেশের রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এছাড়াও পরিবারের মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজ রয়েছে। পরিবার যেমন মায়া-মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে তার সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে।
কিন্তু উদ্দীপকে রাহাতের পরিবারের ক্ষেত্রে দেখা যায়, করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাহাত তার পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে বাসার বড়বোনের কাছে নিয়মিত পড়াশোনা করে এবং গৃহবন্দি সময়ের একঘেয়েমি দূর করতে তারা নানা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এগুলো মূলত পরিবারে শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজকে নির্দেশ করে। কিন্তু এ দুটো ছাড়া পরিবারের জৈবিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক কাজ আছে।
উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে উল্লেখিত কাজগুলোই পরিবারের একমাত্র কাজ নয়। পরিবারের আরও বহুবিধ কাজ রয়েছে।