1 Answers

না, উদ্দীপকে করিম সাহেবের কাজগুলো তার সংস্থা তথা ইউনিয়ন পরিষদের জন্য যথেষ্ট নয় বলে আমি মনে করি।

ইউনিয়ন পরিষদ এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান। সাধারণত ১০-১৫টি গ্রাম নিয়ে (৯টি ওয়ার্ড) ইউনিয়ন পরিষদ গঠিত। একজন চেয়ারম্যান ১২ জন সদস্য (৩ জন মহিলাসহ) সরাসরি ভোটে নির্বাচিত হন। উদ্দীপকে করিম সাহেব ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এই পরিষদের কার্যাবলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- প্রধান কার্যাবলি ও ঐচ্ছিক কার্যাবলি। জনশৃঙ্খলা রক্ষা, জনকল্যাণমূলক কাজ ও সেবা, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা ও বাস্তবায়ন এবং প্রশাসনিক কাজ প্রধান কার্যাবলির অন্তর্ভুক্ত। জনপথ ও রাজপথের ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ করা; বিধবা, এতিম, গরিব ও দুস্থ ব্যক্তিদের সাহায্যকরণ, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ; ইউনিয়নের পরিচ্ছন্নতা রক্ষা, পাঠাগার স্থাপন, উদ্যান ও খেলার মাঠের ব্যবস্থা, গণসংযোগ; সরকারি সম্পত্তি, যেমন- সড়ক, সেতু, খাল, বাঁধ, টেলিফোন ও বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ, পল্লি বিদ্যুৎতায়নের উদ্যোগ গ্রহণ ইত্যাদি ইউনিয়ন পরিষদের ঐচ্ছিক কাজের অন্তর্গত। কিন্তু উপরে আলোচিত ইউনিয়ন পরিষদের এসব কার্যাবলি উদ্দীপকে অনুপস্থিত। তাই করিম সাহেবের কাজগুলো যথেষ্ট নয় বলেই আমি মনে করি।

4 views

Related Questions