1 Answers
উদ্দীপকে উল্লিখিত জনাব হক সাহেবের কাজগুলো তার পদের- জন্য যথেষ্ট নয় বলে আমি মনে করি।
হক সাহেব জেলা পরিষদের কাজ দেখাশুনা ও তত্ত্বাবধান করে থাকেন। অতএব, হক সাহেব একজন জেলা প্রশাসক। কেননা জেলা প্রশাসক সরকার কর্তৃক নিযুক্ত হন এবং সরকারের নির্দেশে আজাদ সাহেবের ন্যায় লোকদের কাজ অর্থাৎ জেলা উন্নয়নমূলক কাজ দেখাশুনা করে থাকেন। শুধুমাত্র জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি ও তত্ত্বাবধান করা একজন জেলাপ্রশাসক পদের জন্য যথেষ্ট নয়। এছাড়াও একজন জেলা প্রশাসক নানা ধরনের কাজ করে থাকেন। বাংলাদেশ সচিবালয়ে গৃহীত শাসনসংক্রান্ত সকল সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়ন করা, বিভিন্ন সরকারি দপ্তরের কাজ তদারক করা, সরকারি নীতি নির্ধারণ এবং সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনায় সরকারকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করা জেলা প্রশাসকের শাসনসংক্রান্ত কাজ। জেলা প্রশাসক ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে জেলার ভূমি রাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করেন। জেলার অভ্যন্তরে অবস্থিত সরকারি সকল দপ্তরের মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকেন ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক। তিনি জেলার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাজার নিয়ন্ত্রণ করেন। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কেন্দ্রীয়ভাবে বরাদ্দকৃত অর্থ, খাদ্য, বস্ত্র ও ঔষধ জেলার জনগণের মধ্যে বিতরণ করেন। জেলার শিক্ষা বিষয়ক সকল প্রকার কর্মসূচির তত্ত্বাবধান এবং 'জাতীয় দিবসসমূহ উদ্যাপন ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড জেলা প্রশাসক পরিচালনা করেন। এছাড়াও জেলার পুলিশ সুপারের সহযোগিতায় নিজ জেলায় শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষা করেন। উদ্দীপকে উল্লিখিত যে, হক সাহেবের পদটি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দায়িত্বপ্রাপ্ত থাকলেও হক সাহেবের- উল্লিখিত কাজটি সেই তুলনায় সামান্য। তাই উল্লিখিত কাজকে উক্ত পদের জন্য যথেষ্ট বলে আমি মনে করি না।