1 Answers

সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য মহসিন দম্পতির ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও যথেষ্ট নয়।
সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য অর্থনৈতিক, শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক কাজের পাশাপাশি পরিবারের রাজনৈতিক ও বিনোদনমূলক কাজও সম্পন্ন করতে হয়। উদ্দীপকে দেখা যায়, মহসিন দম্পতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারা এ পেশার মাধ্যমে পরিবারের অর্থনৈতিক কাজের সাথে সম্পৃক্ত। এ কাজের দ্বারা তারা সন্তানদের ভরণপোষণ ও যাবতীয় চাহিদা পূরণ করে থাকেন। এছাড়া ব্যস্ততার মাঝেও তারা সন্তানদের লেখাপড়ার ব্যাপারে সচেতন। এটা পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত। সন্তানদের শারীরিক বর্ধন ও মানসিক বিকাশের সার্বিক যত্ন নেওয়ার মাধ্যমে তারা পরিবারের মনস্তাত্ত্বিক কাজও সম্পন্ন করেছেন। তবে এসকল কাজের বাইরে পরিবারের রাজনৈতিক ও বিনোদনমূলক কাজেরও প্রয়োজনীয়তা রয়েছে।
পরিবারে সাধারণত বাবা-মা কিংবা বড় ভাই-বোন অভিভাবকের ভূমিকা পালন করে। ছোটরা তাদের আদেশ-নির্দেশ অনুসরণ বা মান্য করে চলে। এভাবে পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবারেই শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়। এ শিক্ষা পরবর্তীকালে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগে। পরিবারের সদস্যদের পারস্পরিক গল্প, হাসি-ঠাট্টা, গান- বাজনা, টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদি পরিবারের বিনোদনমূলক কাজ। বিনোদনমূলক কাজের মাধ্যমে পরিবারের সদস্যরা আনন্দ লাভ করে। ফলে তারা মানসিকভাবে সুস্থ থাকে।
পরিশেষে বলা যায়, সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য অর্থনৈতিক, শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক কাজের পাশাপাশি পরিবারের রাজনৈতিক ও বিনোদনমূলক কাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

4 views

Related Questions