1 Answers
চাচার পরামর্শ রুবেলকে পরিপূর্ণভাবে বিকশিত হতে সাহায্য করবে। তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে ইতিবাচক প্রভাব ফেলবে।
কৈশোরকালীন সময়ে ছেলেমেয়েরা আত্মনির্ভরশীল হতে পছন্দ করে এবং এটি হলো পরিপূর্ণ বিকাশের সময়। তাদের মধ্যে স্বাধীনভাবে কাজ করার চাহিদা থাকে। তারা বন্ধুদের সাথে মিশে সংঘবদ্ধভাবে কাজ করতে চায়। পরিবার ও সমাজের প্রেক্ষিতে তারা ভালো-মন্দ, ন্যায়- অন্যায় বোঝা শুরু করে এবং তাদের নিজস্ব লক্ষ্য ও মূল্যবোধ তৈরি হয়। তাদের যোগ্যতা অনুযায়ী পেশার চিন্তা করে ও সে অনুযায়ী পড়াশোনা করে। কিন্তু এ সময় পিতামাতা বাধা দিলে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। অনেক সময় পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে খারাপ বন্ধুদের সাথে মেশার সম্ভাবনাও বেড়ে যায়। ফলে শারীরিক, সামাজিক, মানসিক ও নৈতিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
রুবেল নবম শ্রেণি থেকেই বিজ্ঞান বিষয়ে পড়ছে। সে ডাক্তার হতে চায়। কিন্তু তার বাবা তাকে অন্য বিষয়ে পড়ার জন্য তাগিদ দিলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এতে করে তার বিকাশ বাধাগ্রস্ত হতে থাকে। এমতাবস্থায় তার চাচা পরমার্শ দেন তার আগ্রহের প্রতি গুরুত্ব দিতে। তার বাবা এ পরামার্শ মানলে রুবেল ডাক্তারও হতে পারবে এবং শারীরিক ও মানসিকভাবে নিজের পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে।' সুতরাং, আমি মনে করি, চাচার পরামর্শ রুবেলের ডাক্তার হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।