1 Answers
আজমল সাহেবের ভাইয়ের স্ত্রীর খাদ্য তালিকাটি তার পরিবারের সদস্যদের জন্য উপযুক্ত নয়। তারা প্রায়ই না খেয়ে থাকেন। মেনু পরিকল্পনার মাধ্যমে খাদ্য তৈরি করে আজমল সাহেবের ভাইয়ের স্ত্রী পরিবারের সদস্যদের খাবারের প্রতি অনীহা দূরে করতে পারবেন।
প্রতিদিন আহারে কী কী খাদ্য পরিবেশন করা হবে তা মেনু পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে পরিবারের সদস্যদের প্রয়োজন অনুযায়ী খাদ্য সরবরাহ করা যায়।
খাদ্যের একঘেয়েমির জন্য আজমল সাহেবের ভাইয়ের পরিবারের সদস্যরা খাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। তারা প্রায়ই না খেয়ে থাকেন। খাদ্যে বৈচিত্র্য এনে তাদের এই অনীহা দূর করা সম্ভব। যেমন- মেনুতে বিভিন্ন রং, আকার, প্রকৃতি এবং নানা পদ্ধতি ব্যবহার করে খাবারকে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। বিভিন্ন রং বলতে টমেটো, গাজর, কলা, মটরশুঁটি, দুধ, দই, ভাত, জর্দা আবার বিভিন্ন আকারের যেমন সিঙ্গারা, কেক, পাউরুটি এবং বিভিন্ন প্রকৃতির খাবার যেমন- সুপ, ক্ষীর, কাস্টার্ড, চিপস ইত্যাদি দিয়ে বৈচিত্র্য এনে, সহজেই একঘেয়েমি ভাব দূর করে খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি করা যায়। সুতরাং আজমল সাহেবের ভাইয়ের স্ত্রীর একই রকম খাদ্য প্রস্তুত তথা খাদ্য তালিকা পরিবারের সদস্যদের জন্য উপযুক্ত নয়।