1 Answers

আসিফ সাহেবের সম্পদের সাথে মতিন সাহেবের সম্পদের মিল, নেই বলে আমি মনে করি। 

সম্পদ দুই ধরনের। যথা- (১) মানবীয় ও (২) বস্তুগত সম্পদ। মানুষের গুণ, চর্চা বা অনুশীলনের মাধমে যা বৃদ্ধি পায় তাকে মানবীয় সম্পদ বলে। আর যে বস্তু সেবা ও চাহিদা পূরণে সহায়ক তাকে বস্তুগত সম্পদ বলে। যেমন- টাকা, জমি, বাড়ি ঘর ইত্যাদি আবার সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধাদি যেমন রাস্তাঘাট, বাজার, স্কুল, কলেজ, পরিবহন সুবিধা ইত্যাদি আমাদের চাহিদা পূরণ করে এবং গৃহজীবনকে সহজ করে।

দৃশ্যকল্প-১ এ জনাব মতিন একটি সরকারি কলেজের অধ্যাপক। তিনি তার জ্ঞান ও দক্ষতার সাহায্যে ছাত্রছাত্রীদের পড়ান। এছাড়া তিনি বিভিন্ন গবেষণাধর্মী বইও লিখেছেন। তার জ্ঞান ও দক্ষতা মানবীয় সম্পদের অন্তর্ভুক্ত। দৃশ্যকল্প-২ এ আসিফ সাহেব একজন সংসদ সদস্য। তিনি উচ্চশিক্ষিত নন। অর্থাৎ তিনি প্রাতিষ্ঠানিক জ্ঞানের অধিকারী নন। কিন্তু তার প্রচুর ধনসম্পদ রয়েছে। এছাড়া তিনি রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেন। ধনসম্পদ এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বস্তুগত সম্পদের অন্তর্ভুক্ত। 

সুতরাং বলা যায়, আসিফ সাহেবের সম্পদের সাথে মতিন সাহেবের সম্পদের মিল নেই।

4 views

Related Questions