1 Answers
উদ্দীপকে তিনটি খাদ্যশিকল রয়েছে। এ খাদ্যশিকল তিনটিতে খাদ্যস্তর বা ধাপের সংখ্যাও ভিন্ন। যেমন (i) নং খাদ্য শিকলে ২টি, (ii) নং খাদ্য শিকলে ৩টি এবং (iii) নং শিকলে ৪টি ধাপ রয়েছে। আমরা জানি; খাদ্যশিকলের প্রতিটি ধাপে শতকরা ৯০ ভাগ শক্তি খরচ হয়। অর্থাৎ কেবলমাত্র ১০ ভাগ হারে শক্তি পরবর্তী ধাপে স্থানান্তরিত হয়। সুতরাং খাদ্যশিকলে ধাপের সংখ্যা যত বেশি হবে শক্তির অপচয় বা খরচ তত বেশি হবে। উদ্দীপকের খাদ্য শিকল তিনটির ধাপ বিশ্লেষণ করলে দেখা যায়, (iii) নং শিকলে ধাপের সংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ ৪টি। ফলে (iii) নং শিকলে সবচেয়ে বেশি শক্তি খরচ হবে। আবার (ii) নং শিকলে ধাপের সংখ্যা ৩টি। অর্থাৎ এখানে (iii) নং শিকলের চেয়ে কম শক্তি খরচ হবে। এছাড়া (1) নং শিকলে ধাপের সংখ্যা ২টি হওয়ায় এখানে সবচেয়ে কমশক্তি খরচ হবে। নিচে শিকল তিনটির শক্তি প্রবাহ দেখানোর মাধ্যমে শক্তি খরচের ভিন্নতা স্পষ্ট হবে।
(i) ধান → মানুষ,
শক্তি ১০০% ১০% অর্থাৎ (i) নং শিকলে ৯০% শক্তি খরচ হয়।
(ii) শৈবাল → আঙ্গুলীপোনা → শিকারী মাছ
শক্তি ১০০% ১০% ১%, অর্থাৎ (ii) নং খাদ্য শিকলে ৯৯% শক্তি খরচ হয়।
(iii) ফাইটোপ্ল্যাংকটন → জুপ্লাংকটন → মাছ → বাজপাখি
শক্তি ১০০% ১০% ১% ০.১%
অর্থাৎ (iii) নং খাদ্য শিকলে ৯৯.৯৯% শক্তি খরচ হয়।
সংক্ষিপ্ত এ আলোচনা থেকে সহজেই বোঝা যায় যে, (i), (ii) ও (iii) নং পর্যন্ত খাদ্যশিকলের শক্তি খরচে ভিন্নতা রয়েছে।