1 Answers
হ্যাঁ, আমি মনে করি সুধাংশু তার কৃতকর্মের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে।
উদ্দীপকের বর্ণনায় সুধাংশু তার বাড়িতে বিভিন্ন রকমের গাছপালা রোপণ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফলজ ও ওষুধি বৃক্ষ। তিনি তার ফলজ ও ওষুধি বৃক্ষের বাগানে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং তাদের পরিচর্যা করছেন। তিনি মনে করেন হিন্দুধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৃক্ষ একটি জীব, কারণ বৃক্ষের জীবন আছে। তাই বৃক্ষের সেবা ও পরিচর্যার মধ্যে জীবসেবা নিহিত। হিন্দুধর্মেও বৃক্ষকে জীব বলা হয়েছে এবং বৃক্ষের মধ্যে ঈশ্বর সর্বক্ষণ অবস্থান করেন। এ বোধ থেকে প্রাচীনকাল থেকেই অধিক গুরুত্ব দিয়ে বৃক্ষ বন্দনা করা হয়েছে।
তাই সার্বিক আলোচনায় বলা যায়, সুধাংশুর বৃক্ষসেবা ও পরিচর্যার মধ্যে ঈশ্বরের সেবা ও পরিচর্যা নিহিত এবং এ কর্মের মধ্য দিয়ে সে ঈশ্বরের সান্নিধ্যলাভ করতে পারবে।