1 Answers
মনের সুস্থতা ছাড়া ঈশ্বরের সাধনা করা যায় না- এ উক্তিটির সাথে আমি একমত।
আরাধনার ক্ষেত্রে দেহ ও মন উভয়েরই গুরুত্ব রয়েছে। দেহকে আশ্রয় করে ধর্মসাধনা অগ্রসর হয়। তাই দেহকে সুস্থ রাখা সাধনার পূর্বশর্ত। আর যোগাসন হচ্ছে দেহ ও মনকে সুস্থ রাখার একটি প্রক্রিয়া। সেজন্য প্রাচীনকালের মুনি-ঋষিগণ শরীর ও মনকে সুস্থ রাখার উপায় হিসেবে যোগাসন অনুশীলনের বিধান দিয়ে গেছেন। নিয়মিত যোগাসন অনুশীলনে দেহকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখা যায়। ফলে শরীর সম্পূর্ণ সুস্থ, সবল ও সুন্দর হয়ে ওঠে। মন হয়ে ওঠে আনন্দ ও শান্তিময়। মনের এ অবস্থায়
ঈশ্বরের সাধনায় একাগ্রতা আনে ফলে সাধনায় মনকে নিবিষ্ট করা যায়। আর মন যদি ভালো না থাকে তাহলে মনে সবসময় একটা বিক্ষিপ্ত অবস্থা বিরাজ করে। এ বিক্ষিপ্ত অবস্থায় কখনো ঈশ্বরের সাধনা করা যায় না। তাই মনের সুস্থতা ছাড়া ঈশ্বরের সাধনা করা অসম্ভব বলে আমি মনে করি।