1 Answers

মাদকাসক্তির কারণে সমাজের বিপুল যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদকদ্রব্য গ্রহণে নেশা হয় এবং মাদকাসক্ত ব্যক্তির বিবেকবুদ্ধি লোপ পায়। শারীরিক ও মানসিকভাবে অল্পদিনের মধ্যেই সে নিজেকে হারিয়ে ফেলে। মাদকাসক্ত ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণের জন্য নানা অপরাধকর্মে জড়িয়ে পড়ে। দায়িত্ব, চেতনা, জ্ঞান ও সামাজিক চেতনাবোধ সবই তার বিলুপ্ত হয়। একটি সমাজের অগ্রগতির বাহক সমাজের যুবসমাজ। তাদের উপর নির্ভর করে দেশের উন্নতি। কিন্তু সমাজের নানা হতাশা, কর্মহীনতা এবং মাদকদ্রব্যের সহজলভ্যতা যুবসমাজকে মাদকাসক্তির দিকে ঠেলে দেয়। তখন সে হতাশা থেকে মুক্তির উপায় হিসেবে মাদক গ্রহণ করে। কিন্তু সে বুঝতে পারে না মাদক তার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অনেক সময় পিতামাতার অসাবধানতা সন্তানকে বিপথগামী করে। সমাজের প্রাণশক্তি ধ্বংসের মধ্য দিয়ে ঘটে থাকে সমাজের বিপর্যয়। পারিবারিক প্রীতি, সামাজিক বন্ধনও দুর্বল হয়ে যায়।

উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে মাদকাসক্তি যে একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, এর সাথে আমি পুরোপুরি একমত পোষণ করি।

5 views

Related Questions