1 Answers

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে মি. তারিক উদ্দীন এবং মি. জাফর সাহেবের কাজের পরিধি ভিন্ন।

উদ্দীপকের মি. তারিক উদ্দীন ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় নিজ ব্যবসা পরিচালনা করেন। অপরদিকে মি. জাফর সাহেব যে প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন সে প্রতিষ্ঠানটি ইসলামি অর্থব্যবস্থায় পরিচালিত। সংগত কারণেই এ দুই অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ও কার্যাবলির মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ, যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ব্যক্তিমালিকানাধীন। অর্থাৎ ব্যক্তি তার সম্পদ/আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে, শ্রমিককে নিয়োগ দিতে পারে, মূলধন বা পুঁজি গঠন করতে পারে। ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে। এসব বিষয়ে ব্যক্তি নিজেই সকল সিদ্ধান্ত গ্রহণ করে। আবার এ অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে যেকোনো দ্রব্য/সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে এবং সেজন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারে। যেমনটি উদ্দীপকের তারিক উদ্দীন করেছেন। অপরদিকে ইসলামি অর্থব্যবস্থায় অর্থনৈতিক ও অন্যান্য সকল কার্যাবলি শরিয়তের বিধান অনুসারে পরিচালিত হয়। ইসলাম ধর্মের পাঁচটি মৌল স্তম্ভ, পবিত্র কুরআনের নির্দেশাবলি এবং রাসুল (সা.)-এর হাদিসের বিধান অনুসারে অর্থনৈতিক কার্যাবলির মৌলিক নীতিমালা নির্ধারিত হয়। যেমনটি লক্ষ করা যায় মি. জাফরের প্রতিষ্ঠানটিতে।

পরিশেষে প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি উপরিউক্ত কারণে একমত পোষণ করি।

5 views

Related Questions