1 Answers

অবশ্যই সাদিকের বক্তব্য শরিয়তসম্মত ও যথার্থ। কারণ সুন্নাহ, ইজমা ও কিয়াস ব্যতীত শরিয়তের নির্দেশনাসমূহের প্রয়োগ ও বাস্তবায়ন অসম্ভব। হাদিসের অনুকরণের জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেছেন, "রাসুল তোমাদের যা দেন, তা তোমরা গ্রহণ কর আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাক।” ইজমার ব্যাপারে মহানবি (স.) বলেছেন, “মুসলিমগণ যা ভালো মনে করে, তা আল্লাহর নিকটও ভালো।" এটিও শরিয়তের একটি অকাট্য দলিল। কিয়াসের বিষয়েও অনুরূপ আল-কুরআনের ইঙ্গিত ও মহানবি (স.)-এর উৎসাহ রয়েছে। যৌক্তিকভাবেও এটি প্রমাণযোগ্য। কারণ পৃথিবী পরিবর্তনশীল। পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন জিজ্ঞাসার জন্ম হয়। নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় এবং বিভিন্ন জটিলতার উদ্ভব ঘটে। ইসলাম, কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের মাধ্যমে এসব যুগ-জিজ্ঞাসার জবাব দিয়ে থাকে। সুতরাং জোর দিয়েই বলা যায়, সাদিকের বক্তব্যই যথার্থ।

 

4 views

Related Questions