1 Answers

হ্যাঁ, আমি জনাব হাসান সাহেবের শেষোক্ত বক্তব্যের সাথে একমত জ্ঞাপন করে বলছি যে, আরোহের বস্তুগত ভিত্তি হিসেবে নিরীক্ষণের তুলনায় পরীক্ষণের সুবিধা বেশি। এ বক্তব্যের সপক্ষে আমার যুক্তি হলো- পরীক্ষণের বেলায় নির্বাচিত ঘটনাটি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু নিরীক্ষণের বেলায় ঘটনা ঘটার জন্য প্রকৃতির কৃপার ওপর নির্ভর করে থাকতে হয়। এসব ঘটনাকে আমাদের ইচ্ছামতো যখন-তখন নিরীক্ষণ করতে পারি না। পরীক্ষণের ক্ষেত্রে অনুসন্ধেয় বিষয় ও সংশ্লিষ্ট অবস্থাবলি সম্পূর্ণরূপে পরীক্ষক নিয়ন্ত্রণে থাকে। ফলে সেক্ষেত্রে পরীক্ষক তার প্রয়োজনমতো ঘটনাবলি বিশ্লেষণ, অপ্রয়োজনীয় বিষয়াদি বিচ্ছিন্ন, প্রতিকূল অবস্থাবলি পরিবর্তন বা অপনয়ন করে তার অনুসন্ধান কার্য পরিচালনা করতে পারেন। কিন্তু নিরীক্ষণ সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয়। ফলে সেক্ষেত্রে অনুসন্ধেয় বিষয় ও সংশ্লিষ্ট অবস্থাবলির ওপর নিরীক্ষকের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তার সময়-সুযোগমতো পরিবেশ ও সংশ্লিষ্ট অবস্থাবলি নিয়ন্ত্রণ করে, পরীক্ষণের জন্য প্রয়োজনীয় ঘটনা তৈরি করেন। কিন্তু নিরীক্ষণ হলো সম্পূর্ণ প্রকৃতিনির্ভর প্রক্রিয়া। সেক্ষেত্রে পরিবেশ ও ঘটনার ওপর নিরীক্ষণের কোনো নিয়ন্ত্রণ থাকে না। পরীক্ষক যতবার খুশি দৃষ্টান্ত উৎপাদন ও প্রত্যক্ষ করতে পারেন। নিরীক্ষণের ক্ষেত্রে কেবল যখন ঘটনা ঘটে, প্রয়োজনে তখন প্রত্যক্ষ করতে হয়। পরীক্ষণের ভিত্তিতে প্রতিষ্ঠিত সিদ্ধান্ত ভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। নিরীক্ষণের ক্ষেত্রে কোনো রকম নিশ্চিত সিদ্ধান্ত লাভ করা সম্ভব হয় না। তাই বলা যায় আরোহের বস্তুগত ভিত্তি হিসাবে নিরীক্ষণের তুলনায় পরীক্ষণের সুবিধা বেশি।

4 views

Related Questions