তুমি কি শিরিন চৌধুরীর শেষোক্ত বক্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
'নিরীক্ষণ হলো উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ'- এ বক্তব্যের সাথে আমি একমত। নিরীক্ষণের ইংরেজি প্রতিশব্দ Observation, যার পারিভাষিক অর্থ কোনো কিছু মনের সম্মুখে রাখা। যা কিছু আমরা প্রত্যক্ষ করি এবং যা কিছু আমরা মনের সম্মুখে রাখি, তাকেই আমরা নিরীক্ষণ বলি। নিরীক্ষণ হয় উদ্দেশ্যমূলক, নির্বাচনমূলক ও প্রকৃতির ওপর নির্ভরশীল। নিরীক্ষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন করে কোনো কিছুর প্রত্যক্ষণ করা যায়। যেকোনো প্রত্যক্ষণই নিরীক্ষণ হয় না। আমরা অভিজ্ঞতার জগতে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক প্রভৃতি ইন্দ্রিয় দিয়ে চারপাশের বস্তু বা ঘটনাকে পরখ করতে বা স্মরণে আনতে পারি না। কারণ যে প্রত্যক্ষের বা দেখার পশ্চাতে কোনো উদ্দেশ্য নিহিত থাকে না, সে বিষয়টি আমাদের চেতনায় ছাপ পড়ে না বিধায় সে সম্পর্কে কোনো ধারণাও আমাদের জন্মে না। কিন্তু যদি কোনো প্রত্যক্ষণের পশ্চাতে কোনো উদ্দেশ্য নিহিত থাকে নেই নিরীক্ষণ হলো উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। সাধারণ মানুষ যখন কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ প্রত্যক্ষ করে, তখন তারা কৌতূহলবশত প্রত্যক্ষ করে। এর পিছনে কোনো উদ্দেশ্য থাকে না। কিন্তু যখন জ্যোতির্বিজ্ঞানী চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেন তখন তাদের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। এজন্য সাধারণ মানুষের দেখাকে নিরীক্ষণ বলা হয় না। কেবল জ্যোতির্বিজ্ঞানীর দেখাকে 'নিরীক্ষণ' বলা হয়। কারণ তার দেখার মধ্যে উদ্দেশ্য নিহিত থাকে। সুতরাং উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণকে কেবল 'নিরীক্ষণ' বলে।