1 Answers

উদ্দীপকে সরকারের শেষোক্ত যুক্তির সাথে আমি একমত। কেননা অবকাঠামোগত সুযোগ-সুবিধাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রেক্ষিতে পূর্বাপেক্ষা অধিক পর্যটক আসবে এবং রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

সরকারের আয়ের প্রধান উৎস হলো রাজস্ব খাত। তাই সরকার বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে রাজস্ব বৃদ্ধিতে প্রতিনিয়ত তৎপর থাকে। উদ্দীপকে সরকার পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটন এলাকাগুলোতে হোটেল, মোটেল ও অন্যান্য সুবিধা চালু করতে চায়। সরকার মনে করে, এ কার্যক্রম বাস্তবায়ন হলে তা রাজস্ব আদায়ে অবদান রাখবে। কেননা, বাংলাদেশে পর্যটন এলাকার অভাব নেই। এদেশে রয়েছে সুন্দরবন, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটির মতো দর্শনীয় পর্যটন এলাকা, যা সহজেই পর্যটকদের আকৃষ্ট করে। কিন্তু অবকাঠামোগত সুযোগ-সুবিধা তথা উন্নতমানের হোটেল, মোটেল এবং অন্যান্য সুযোগ-সুবিধার অভাবে আশানুরূপ পর্যটক টানতে পারছে না। 

তাই সরকারি উদ্যোগে পর্যটন এলাকাগুলোতে অবকাঠামোগত উন্নয়ন করা হলে এসব এলাকায় পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং হোটেলসহ অন্যান্য সুযোগ-সুবিধার আয়ও বৃদ্ধি পাবে, যা অধিক পরিমাণ রাজস্ব আয়ের পথ সুগম করে দিবে। তাই সরকারের শেষোক্ত যুক্তি তথা 'উন্নতমানের হোটেল, মোটেল এবং অন্যান্য সুবিধা স্থাপনের কার্যক্রম বাস্তবায়িত হলে তা রাজস্ব আয়ে অবদান রাখবে- এ যুক্তির সাথে আমি একমত।

4 views

Related Questions