1 Answers

'উদয় ব্যাংক লি.' এর পরিচালনা পর্ষদ মনে করেন, আপাময় জনসাধারণকে ব্যাংকিং সুবিধার আওতায় আনতে এরূপ প্রতিষ্ঠান পরিচালনা অব্যাহত রাখতে হবে। ব্যাংকটির ধরন বিবেচনায় পরিচালনা পর্ষদের এরূপ সিদ্ধান্ত সঠিক বলে আমি মনে করি।

সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। এটি সরকারি অথবা যৌথ উদ্যোগে গঠিত হতে পারে। রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষেত্রে ৫১% শেয়ার সরকারের থাকতে হয়। জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব সরকারের। জনকল্যাণের উদ্দেশ্যে সরকার বিভিন্ন রকম ব্যবসায় পরিচালনা করে।

উদ্দীপকে জনাব আমিরুল ইসলামের 'উদয় ব্যাংক লি.' ব্যাংকটি একটি রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান। ব্যাংকটির অধিকাংশ শাখাই গ্রামাঞ্চলে অবস্থিত এবং অধিকাংশ গ্রাহক ক্ষুদ্র আমানতকারী। ফলে ব্যাংকের সংগৃহীত আমানত অনেক কম। এ অল্প আমানত বিনিয়োগ করে অধিক মুনাফার্জন সম্ভব নয়। এতে ব্যাংকের লোকসানই বেশি হয়।

তবে অনেকগুলো শাখা থাকায় এ ব্যাংকের মাধ্যমে গ্রামাঞ্চলের এবং দেশের আপামর জনসাধারণের ব্যাংকিং সুবিধা পাচ্ছে। তারা সহজেই নিরাপদে অর্থ লেনদেন করতে পারে যা তাদের জীবনযাত্রার মানকে উন্নয়নে ভূমিকা রাখছে। সারা দেশে শাখা থাকায় ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে জনসাধারণের সুসম উন্নয়ন সম্ভব হচ্ছে।

উদয় ব্যাংক লি. সরকারি ব্যাংক হওয়ায় লোকসান হলেও গ্রামাঞ্চলের লোকজনকে ব্যাংকিং সেবার আওতায় আনা সম্ভব হয়েছে। ব্যাংকিং সুবিধা অব্যাহত রাখার মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। তাই আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত পরিচালনা পরিষদের চিন্তাভাবনা সঠিক ও যৌক্তিক।

5 views

Related Questions