1 Answers

"কোনো যুক্তির বৈধতা বা অবৈধতা তার অঙ্গবাক্যের সত্যতা বা মিথ্যাত্বের ওপর আদৌ নির্ভর করে না।"- বক্তব্যের সাথে আমি একমত। সত্যতার সাথে বৈধতার সম্পর্ক হলো এই, সত্যতা যেখানে কোনো বাক্যের ওপর আরোপিত হয়, বৈধতা সেখানে যুক্তির ওপর আরোপিত হয়। কোনো যুক্তির বৈধতা তার অন্তর্গত বাক্যের সত্যতার ওপর নির্ভর করে না। যুক্তির ক্ষেত্রে আমাদের বিচার্য বিষয় হলো আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি বিধি অনুসারে নিঃসৃত হলো কি-না তা দেখা। সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে বিধি অনুসারে নিঃসৃত হলে যুক্তিটি বৈধ হবে এবং না হলে যুক্তিটি অবৈধ হবে। যেমন-

সকল দার্শনিক হয় জ্ঞানী।
 সক্রেটিস হয় একজন দার্শনিক।
সক্রেটিস হয় জ্ঞানী।

উপরের যুক্তিটি বৈধ। কারণ আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত বিধিসম্মতভাবে নিঃসৃত হয়েছে।

আবার, যদি বৃষ্টি হয়, তাহলে ফসল ভালো হবে।
বৃষ্টি হয়নি।
ফসল ভালো হয়নি।

উপরের বাক্যগুলো সত্য হলেও যুক্তিটি অবৈধ। কারণ, যুক্তিটির সিদ্ধান্ত বিধি অনুসারে নিঃসৃত হয়নি। কোনো যুক্তির প্রতিটি আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত সত্য হয়েও যুক্তিটি অবৈধ হতে পারে। আবার প্রতিটি আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয়েও যুক্তিটি বৈধ হতে পারে। যেমন-

যদি কোথাও ধোঁয়া থাকে, তাহলে সেখানে পাখি বাস করে।
পুকুরে ধোঁয়া থাকে।
পুকুরে পাখি বাস করে।

উপরের যুক্তিটিতে প্রতিটি আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত মিথ্যা, কিন্তু যুক্তিটি বৈধ। কারণ যুক্তিটিতে বিধিসম্মতভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। কাজেই মিথ্যা আশ্রয়বাক্য এবং মিথ্যা সিদ্ধান্ত নিয়ে যুক্তি বৈধ হতে পারে, আবার তেমনি একই আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত নিয়ে যুক্তি অবৈধ হতে পারে। কোনো যুক্তির বৈধতা বা অবৈধতা তার অঙ্গবাক্যের সত্যতা বা মিথ্যাত্বের ওপর আদৌ নির্ভর করে না।

5 views

Related Questions