তুমি কি রোমানার শ্বশুরের বক্তব্যের সাথে একমত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দেখাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
একদিন খাবার টেবিলে খোলা খাবারে পোকা দেখে রোমানার শ্বশুর বলেন শুধু খাদ্য প্রস্তুত করলেই হয় না, একে পরিচ্ছন্ন রাখার গুরুত্ব রয়েছে- কথাটির সাথে আমি একমত।
নোংরা হাত, নখ, অপরিচ্ছন্ন কাপড়, নোংরা জিনিস নাড়ার পরে হাত ভালোভাবে না ধুয়ে যদি সে হাত দিয়ে খাবার রান্না করার সময় নাড়াচাড়া করা হয় তাহলে রোগজীবাণু সংক্রমণ হয়ে খাদ্য দূষিত হয়। এছাড়া খাবার রান্নার পর তা যদি উন্মুক্ত রাখা হয় তাহলে মশা, মাছি বসে এবং তা থেকে সহজে রোগ সংক্রমন হতে পারে। রোগ জীবাণু 'দ্বারা দূষিত এসব খাদ্য গ্রহণ করলে পেট ব্যথা, ডায়রিয়া, বদহজমসহ মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই খাদ্য প্রস্তুত থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত সাবধানতা অবলম্বন করলে ও যত্নশীল হলে আমরা অনেক অনাকাঙ্ক্ষিত রোগের জীবাণুর হাত হতে রক্ষা পেয়ে সুস্থ থাকতে পারি।
সুতরাং রোমানার শ্বশুরের বক্তব্যটি যুক্তিপূর্ণ।