1 Answers

নৈতিকতার বিচারে ধীমান ঘোষ একজন আদর্শ ব্যবসায়ী বলে আমি মনে করি।

নৈতিকতা হলো ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত প্রভৃতি বিষয় বিচারের মাপকাঠি। এটি মানুষের ভালো ও খারাপ দিক বিচার করে পথ চলতে সাহায্য করে। এটি ব্যবসায়ের ক্ষেত্রে অন্যায় কাজ থেকে বিরত রেখে সমাজ ও মানুষের প্রতি দায়িত্ব পালনে সাহায্য করে।

উদ্দীপকের ধীমান ঘোষ একজন দুধ ব্যবসায়ী। তিনি নিজ খামারে উৎপাদিত দুধ ক্রেতাদের কাছে সরবরাহ করেন। তিনি দুধে কোনো প্রকার ভেজাল এবং পানি মেশান না। তিনি শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করেন। এছাড়া তিনি মুনাফা অর্জনের চেয়ে ক্রেতার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

ধীমান ঘোষ নৈতিকতা বজায় রেখে ব্যবসায় করেন। তিনি অন্য প্রতিযোগীদের মতো ক্রেতাদের ওজনে কম এবং ভেজাল দুধ বিক্রি করেন না। তিনি ন্যায্যমূল্যে দুধ বিক্রি করেন। এছাড়া, তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুণগত মান সঠিক রেখে দুধ বিক্রি করেন। শিশুদের যেন কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে তিনি খেয়াল রাখেন। তার এ কাজ নৈতিক দিকগুলোকে ফুটিয়ে তোলে। তাই বলা যায়, ধীমান ঘোষ নৈতিকতার বিচারে একজন আদর্শ ব্যবসায়ী।

5 views

Related Questions