1 Answers

ডাক্তার মিসেস আঁখিকে বলেন, গর্ভাবস্থার পুষ্টি চাহিদা স্বাভাবিক অবস্থা থেকে অনেক বেশি। আমি তার বক্তব্যের সাথে একমত।

মিসেস আঁখির এসময় রক্তের পরিমাণ, বিপাক ক্রিয়ার গতি বৃদ্ধি পাবে। গর্ভস্থ ভূণের বৃদ্ধি, জরায়ু ও অ্যমনিওটিক ফ্লুইডের পরিমাণও বাড়বে। মিসেস আঁখি গর্ভবতী। তার মেনু পরিকল্পনা করতে হবে মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রতিটি বিভাগ থেকে। গর্ভধারণ থেকে তিন মাস পর্যন্ত তার স্বাভাবিক খাবারের সাথে দৈনিক ১৫০ কিলোক্যালরি খাদ্য বেশি গ্রহণ করতে হবে। ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত ৩৫০ কিলোক্যালরি এবং ৬ মাস থেকে প্রসবের পূর্ব পর্যন্ত ৪০০ কিলোক্যালরি অতিরিক্ত গ্রহণ করতে হবে। আঁখির একদিনে ২,৩০০-২,৬৫০ কিলোক্যালরি, ৩৮০ গ্রাম কার্বোহাইড্রেট, ৯৫ গ্রাম প্রোটিন এবং ৭৫ গ্রাম চর্বি গ্রহণ করতে হবে। যেহেতু আঁখি লৌহের অভাবে ভুগছেন, এজন্য তাকে দৈনিক ৩০ মিলিগ্রাম লৌহ গ্রহণ করতে হবে। ভূণের হাড়, দাঁত ও মাংসপেশির গঠন ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতার জন্য ক্যালসিয়াম প্রয়োজন। এছাড়া মিসেস আঁখিকে ১০০ মিলিগ্রাম ফলিক এসিড গ্রহণ করতে হবে। এর সাথে সাথে ভিটামিন 'এ', 'বি', 'বি১২', 'সি' ও 'ডি' প্রয়োজন।

উল্লিখিত পুষ্টি চাহিদা স্বাভাবিক অবস্থার চেয়ে অনেক বেশি। তাই বলা যায়, ডাক্তারের বক্তব্যটি যথার্থ।

6 views

Related Questions