1 Answers
ব্যবসায় ক্ষেত্রে শিল্প পণ্য ও প্রত্যক্ষ সেবা সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে'- এ বক্তব্যের সাথে আমি একমত।
শিল্পের ক্ষেত্রে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়। আর প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে গ্রাহকদের প্রয়োজন পূরণে সক্ষম এমন কোনো কাজ, সুবিধা বা সন্তুষ্টি দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করা হয়। 9 এ উদ্দীপকে Sheba.xyz নামে একটি অনলাইন সেবাদানকারী সংস্থা উদ সম্পর্কে বলা হয়েছে। মূলত 'হোম সার্ভিস' সুবিধা দেওয়ার লক্ষ্যে সংস্থাটির যাত্রা শুরু হয়। ইলেকট্রিক সামগ্রী মেরামত, বাড়ি-গাড়ির পরিচ্ছন্নতা, ভ্রমণ যাত্রায় সহায়তা, ঘরের আসবাবপত্র সংস্থাপন প্রভৃতি Sheba.xyz-এর উল্লেখযোগ্য কিছু সেবা।
শিল্পে উৎপাদিত পণ্য উৎপাদনকারী থেকে কাঙ্ক্ষিত ভোক্তার কাছে পণ্য সরবরাহে মধ্যস্থব্যবসায়ীরা (এজেন্ট, পাইকার, খুচরা ব্যবসায়ী) নিয়োজিত থাকে। এক্ষেত্রে পণ্য দৃশ্যমান বস্তু হওয়ায় তা বিভিন্ন পক্ষের কাছে হস্তান্তর করা যায়। কিন্তু, প্রত্যক্ষ সেবার কোনো দৃশ্যমানতা নেই। এক্ষেত্রে সেবাদানকারী ও গ্রাহকের একই স্থানে অবস্থানের প্রয়োজন হয়। তাই Sheba.xyz-এর কর্মীরা ফরমায়েশ পাওয়ার পর অর্থের অর্থৈ বিনিময়ে সেবা সরবরাহের জন্য গ্রাহকদের ঠিকানায় উপস্থিত হয়।যেমন: কারও ইলেকট্রিক সামগ্রী নষ্ট র য়ো সফরে নিনো হে কর্মীরা সরাসরি গিয়ে তা মেরামত করে দেয়। এক্ষেত্রে শিল্প গণোর। মতো কোনো মধ্যস্থব্যবসায়ীর প্রয়োজন হয় না। আর, এ কারণে ব্যবসায় ক্ষেত্রে শিল্প পণ্য ও প্রত্যক্ষ সেবা সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ রি হয়ে থাকে।