1 Answers

বণিকের স্ত্রীর শেষ পরিণতি জাতকের সেরিবা ফেরিওয়ালার সাথে সম্পৃক্ত-এ কথাটির সাথে আমি সম্পূর্ণরূপে একমত।

বোধিসত্ত্ব সেরিবান যখন সোনার থালাটা নিয়ে বৃদ্ধাকে এক হাজার টাকা দিলেন, তার কিছুক্ষণ পরে লোভী সেরিবা বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন থালার কথা। তখন বৃদ্ধা বললেন, আপনার মনিব বোধহয়, তিনি আমার থালাটা কিনেছেন। তখন সেরিবা দ্রুত নদীর ঘাটে গিয়ে দেখতে পেলেন মাঝি বোধিসত্ত্ব সেরিবানকে নিয়ে নৌকা পার হচ্ছেন। তখন সেরিবা চিৎকার করে নৌকা পাড়ে ভিড়াতে বললেও বোধিসত্ত্বের নিষেধ শুনে মাঝি নৌকা ভিড়ালেন না।

লক্ষ টাকার সোনার থালার শোকে হতাশা ও রাগে তার হৃৎপিণ্ড বিদীর্ণ হয়ে গেল। রক্তবমি করে সে মারা গেল। বণিকের স্ত্রী একসাথে সব পালকের লোভে যখন সুবণ হংসকে মেরে ফেলল তখন সে হায়! হায়। করতে লাগল। উপর্যুক্ত আলোচনার আলোকে তাই বলা যায়, লোভে পাপ পাপে মৃত্যু।

6 views

Related Questions