1 Answers
ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে- Courtesy costs nothing but buy everything. অর্থাৎ শিষ্টাচারের গুণে মানুষের হৃদয়ে অতি সহজেই জায়গা করে নেওয়া যায়। শিষ্টাচার হলো বিনয় বা নম্রতা, বিশেষ করে আচরণে তার সার্থক বহিঃপ্রকাশ। দেহের সৌন্দর্য অলঙ্কার কিন্তু আত্মার সৌন্দর্য শিষ্টাচার। আর এ সৌন্দর্য দ্বারা যেকোনো কঠিন হৃদয়ের মানুষের মনও জয় করা যায়।
উদ্দীপকে রাধা তার সকাল শুরু করত দেবতাকে শ্রদ্ধাভক্তি করার মাধ্যমে। তার ব্যবহার নিয়ে, শিষ্টাচার দিয়ে শুধু শাশুড়ি নয় সমাজের সকল মানুষের মনই জয় করতে সক্ষম হয়। অন্যদিকে মেঘা সেটা করতে পারে নি। মেঘার আচরণে আমাদের সমাজের অশিষ্টাচার এবং সৌজন্যহীনতার নিষ্ঠুর চিত্র দেখতে পাওয়া যায়। ফলে সৃষ্টি হচ্ছে মানুষে মানুষে বিরোধ। আজ আমরা কাউকে সম্মান করি না। শ্রদ্ধেয়দের করি অবজ্ঞা, পুরাতনদের করি অশ্রদ্ধা, ছোটদের করি শাসন। শিষ্টাচার ও সৌজন্যবোধের সৌন্দর্য হারিয়ে মানুষ আজ নিঃস্ব, হৃদয়হীন; অথচ জীবনে চলার পথে শিষ্টাচার একটি প্রয়োজনীয় গুণ বা নৈতিক মূল্যবোধ। ধর্মচর্চার মধ্যেও শিষ্টাচার প্রকাশ পায়। তাই রাধার শিষ্টাচারই প্রমাণ করে ভালো ব্যবহার দিয়ে যেকোনো মানুষের মন জয় করা যায়। কথাটির সাথে আমি সম্পূর্ণ একমত।