1 Answers
হ্যাঁ, 'Y' এর আচরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়- উক্তিটির সাথে আমি একমত।
গণতন্ত্রে নির্বাচন হলো সুষ্ঠু প্রক্রিয়ায় যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া। এর সফলতা নির্ভর করে নির্বাচনের স্বচ্ছতা, প্রভাবমুক্ত থাকা ও দুর্নীতিমুক্ত পরিবেশের ওপর। উদ্দীপকের জনাব 'Y' নির্বাচনে জয় লাভের উদ্দেশ্যে প্রচুর অর্থ ব্যয় করতে শুরু করেন। অর্থাৎ, তিনি নিজ যোগ্যতা ও জনপ্রিয়তার মাধ্যমে নয় বরং অর্থ দ্বারা প্রভাবিত করে জনগণের ভোট তার পক্ষে ক্রয় করে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এ কারণে কাজ স্পষ্টত নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। যা নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে। ফলে নির্বাচনে অযোগ্য প্রার্থী নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং যোগ্য ও উপযুক্ত প্রার্থীর জয়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এরূপ জোর করে বা অসদুপায়ে নির্বাচিত ব্যক্তিরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয় যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে গণতন্ত্র শাসনব্যবস্থাকেই অকার্যকর করে দেয়। আর এধরনের নির্বাচনে জনমতের প্রতিফলন না হয়ে বরং প্রার্থীর প্রভাব-প্রতিপত্তির প্রতিযোগিতা প্রতিফলিত হয়। এভাবে প্রচারণার মাধ্যমে তথা অর্থ ব্যয়ের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করা হলে নির্বাচন শুধু কলুষিতই হয় না বরং তা সাজানো নাটকে পরিণত হয়।
আর তাই পরিশেষে আমি প্রশ্নোক্ত মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করি।