1 Answers
উদ্দীপকে রমেন যীশুর প্রতিনিধি হয়েই কাজ করছে। সাধু পল ইহুদি ধর্মের গোড়া বিশ্বাসী ছিলেন।
এ কারণে তিনি খ্রিষ্টবিশ্বাসীদের বিরোধিতা করেন, তাদের এই মাকে রার জন্য প্রচেষ্ঠ সাধু পল ইহুদি ধর্মের গোড়া বিকাছে গিয়ে তাকে তিনি দামাস্কাসের সমাজ গৃহগুলোর সদস্যদের কাছে এই মর্মে পত্র লিখে দিয়ে অনুরোধ করেন যে, ওই ধর্মমতের অনুগামী পুরুষ বা নারী কাউকে পেলেই যেন তিনি বন্দী করে জেরুসালেমে নিয়ে আসতে পারেন। এ ছাড়া তিনি খ্রিষ্টের নামে অপপ্রচার চালান। কিন্তু হঠাৎ করে তিনি দৃষ্টিহীন হয়ে পড়েন এবং তিন দিন দৃষ্টিহীন থাকেন। তখন যীশুপ্রভু দামাস্কাসে আনানিয়াস নামে একজন শিষ্যকে দর্শন দিয়ে নির্দেশ দেন, তিনি যেন সরল সরণী নামক রাস্তায় গিয়ে যুদার বাড়িতে সৌল বা সাধু পলের সাথে দেখা করেন। এরপর দিব্য দর্শনে সৌল দেখতে পান যে, আনানিয়াস নামে একজন এসে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য তার উপর একবার হাত রাখছে। এভাবে সাধু পল বা সৌল খ্রিষ্টবিশ্বাসীদের প্রতি অবিচার করলেও যীশু তাকে ক্ষমা করে দেন।
উদ্দীপকে জ্যোতি ও রমেন একই ফার্মে কাজ করলেও রমেন নিজ যোগ্যতাবলে উক্ত ফার্মের জেনারেল ম্যানেজার পদটি পান। এতে রমনের প্রতি জ্যোতি ঈর্ষান্বিত হন। তার বিরুদ্ধে অপপ্রচার চালান এবং বিভিন্ন কুৎসা রটনা করেন। কিন্তু এত কিছু সত্ত্বেও জ্যোতি গুরুতর অসুস্থ অবস্থায় যখন হাসপাতালে ভর্তি হন তখন রমেন তার খোজখবর নেন। এতে রমেনের প্রতি জ্যোতি কৃতজ্ঞ হন। সুতরাং বলা যায়, জ্যোতির প্রতি রমেন যে ধরনের মনোভাব প্রকাশ করেন তাতে সৌলের প্রতি যীশুর মনোভাবের দৃষ্টিভঙ্গিই ফুটে ওঠে।
মূলকথা: যীশু সর্বদা অন্যের মঙ্গল কামনা করতেন।