"কিরণের ভাইদের মানসিকতা যীশুর শিক্ষার বিপরীত।"- তুমি কি একমত? সপক্ষে যুক্তি দেখাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
কিরণের ভাইদের মানসিকতা যীশুর শিক্ষার বিপরীত। উক্তিটির সাথে আমি একমত। এর সপক্ষে যুক্তি হলো-
উদ্দীপকে দেখা যায়, কিরণ তার ভাইদের মধ্যে সবদিক থেকে আলাদা বলে সবাই তার প্রশংসা করে। এতে তার ভাইয়েরা তাকে হিংসা করে। কিন্তু যীশু আমাদের শিক্ষা দিয়েছেন আমরা যেন অন্যদের প্রতি হিংসা বিদ্বেষ না করে কর্তৃপক্ষের বাধ্য থাকি। কিরণের ক্ষেত্রে কর্তৃপক্ষ বলতে তার পরিবার ও সমাজের কথা বোঝায়। কর্তৃপক্ষের প্রতি বাধ্যতা স্বাধীনতারই অংশ, এ বাধ্যতা আমাদের স্বাধীন সত্তা থেকে আসে। যদি সহজভাবে আমাদের অন্তর থেকে না আসে তবে সেখানে প্রকৃত শান্তি থাকতে পারে না। আমরা স্বেচ্ছায় ও মুক্ত অন্তরে আমাদের পরিবারের কর্তা যিনি, তিনি পিতা বা মাতা যে-ই হোন না কেন, যেন তার বাধ্য থাকি। একইভাবে সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় প্রধানদের প্রতিও আমাদের বাধ্যতা হবে স্বেচ্ছায় ও খোলা মনে। পরিবারে প্রতিজন ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি শিক্ষার্থী, সমাজে প্রতিজন সদস্য, দেশে প্রতিজন নাগরিক যদি এভাবে স্বেচ্ছায় ও খোলা মনে তাদের পরিচালক ও নেতৃবর্গের পরিচালনাধীনে চলে ও বাধ্য থাকে তাহলে সেই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ, রাষ্ট্র ও ধর্মীয় প্রতিষ্ঠানে সদস্যদের পরস্পরের মধ্যে একতা ও শান্তি বিরাজ করবে। নেতৃবর্গ ও কর্তৃপক্ষ সেই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সবাইকে উন্নতি, বৃদ্ধি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। যেমন: পরিবারে আমরা বাধ্য না থাকলে নানা রকম ভুল বোঝাবুঝি, দুঃখ, মনোমালিন্য, অশান্তি, হিংসা প্রভৃতি অসহনীয় পরিবেশ সৃষ্টি করে শান্তি নষ্ট করে।
একবার যীশুর শিষ্যদের মাঝে তর্ক উঠল কে তাদের মধ্যে সবচেয়ে বড় হওয়ার যোগ্য। তখন যীশু শিষ্যদের বললেন, "তোমরাতো, জানোই, বিজাতীয়দের তথাকথিত শাসক যারা, তারা প্রজাদের উপর প্রভুত্ব করে; তেমনি বিজাতীয়দের মধ্যে বড় যারা, তারাও আবার অন্যদের উপর কর্তৃত্ব করে। তোমাদের মধ্যে কিন্তু এমনটি যেন না হয়। বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায়, তাকে হতে হবে তোমাদের সেবক এবং তোমাদের মধ্যে যে প্রধান হতে চায়, তাকে হতে হবে তোমাদের সবারই দাস। মানবপুত্রতো সেবা পাওয়ার জন্য আসেনি। সে এসেছে সেবা করতে এবং বহু মানুষের মুক্তিপণ হিসেবে নিজের প্রাণ বিসর্জন দিতে।"
তাই বলা যায়, কিরণের ভাইদের মানসিকতা যীশুর শিক্ষার বিপরীত।
মূলকথা: যীশুর শিক্ষা হলো বাধ্যতা।