1 Answers

না, উদ্দীপকে দৃশ্যপট-২ এ 'আদিল' সংশ্লিষ্ট সমস্যাটি হলো কিশোর অপরাধ। এ সমস্যা সমাধানে বাবা-মায়ের সচেতনতাই একমাত্র উপায় নয় বলে আমি মনে করি। কিশোর অপরাধ প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা।

উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট-২ এ আদিল ছিনতাইয়ের মতো অপরাধের সাথে জড়িয়ে পড়ে যা তার মা নিলুফা কখনোই খেয়াল করে না। তিনি ঘরের কাজেই ব্যস্ত থাকেন। তার এ উদাসিনতা আদিলের কিশোর অপরাধী হওয়ার জন্য দায়ী। সামাজিক সুষ্ঠু পরিবেশ ও মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে শিশু কিশোররা অপরাধী হয়ে ওঠে। শিশুরা জাতির মূল্যবান সম্পদ। তাদের উন্নয়নের জন্য এবং সমসুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নিতে হবে যাতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য থাকে। বঞ্চিত ও অবহেলিত শিশুরা খুব সহজেই অপরাধ জগতে জড়িয়ে পড়ে। উদ্দীপক অনুযায়ী আদিলের সংশ্লিষ্ট সমস্যা সমাধানের জন্য মা-বাবার সচেতনতার পাশাপাশি গঠনমূলক পারিবারিক পরিবেশ সৃষ্টি, বিদ্যালয়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা, চিত্তবিনোদনমূলক কার্যক্রম, অপসংস্কৃতিরোধ প্রভৃতি পদক্ষেপের মাধ্যমে কিশোর অপরাধ মোকাবিলা করা যেতে পারে। কেননা একটা ছেলে শুধু পরিবারের পিতা মাতার কাছেই থাকে না বরং সে স্কুল ও খেলার সাথীদের সাথে সময় অতিবাহিত করে। এমনকি বাড়িতে থাকা অবস্থায়ও টেলিভিশন ও ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে শেখে। এজন্য উদ্দীপকের আদিল সংশ্লিষ্ট সমস্যা সমাধানে শুধু বাবা মায়ের সচেতনতাই একমাত্র উপায় নয়। এছাড়াও উপরে বর্ণিত উপায়গুলো দ্বারা আদিল সংশ্লিষ্ট সমস্যার সমাধান করা যেতে পারে। তবে পিতা-মাতার সচেতনতাও সমস্যা সমাধানে সর্বাধিক গুরুত্বপূর্ণ।

অতএব বলা যায়, উদ্দীপকের আদিল সংশ্লিষ্ট সমস্যা সমাধানে পিতা মাতার সচেতনতা গুরুত্বপূর্ণ হলেও একমাত্র উপায় নয়।

5 views

Related Questions