1 Answers
সাফার তালিকায় উল্লিখিত অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস। আমি এই বক্তব্যের সাথে একমত।
প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ মূলত ইতিহাসের অলিখিত উপাদানভুক্ত। যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এ সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। উদাহরণ হিসেবে বর্ণনা করা যায়, সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি স্থানের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের কথা। নতুন নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস। যেমন, সম্প্রতি নরসিংদীর উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। ঐ অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শনে প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশে আড়াই হাজার বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা। অদূর ভবিষ্যতে নতুন করে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস।
পরিশেষে তাই বলা যায় যে, নতুন আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক উপাদান একটি জাতির ইতিহাস বদলে দিতে পারে।