1 Answers

উদ্দীপকে একক পরিবারের কথা বলা হয়েছে। একক পরিবার কেবলমাত্র শহরেই দেখা যায়, গ্রামে নয়-এ বক্তব্যের সাথে আমি একমত নই।

বর্তমান সময়ে একক পরিবার ব্যবস্থা শহরাঞ্চলে বহুলাংশে দেখা গেলেও গ্রামীণ সমাজে দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিবার হলো সমাজ কাঠামোর মৌল সংগঠন। গোষ্ঠীজীবনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। সমাজভেদে বা দেশভেদে বিভিন্ন প্রকারের পরিবার রয়েছে। বিভিন্ন মাপ পরিবার অন্যতম একটি প্রকরণ। শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা, তথ্য প্রযুক্তির প্রসার ইত্যাদি কারণে মানুষ আজ একক পরিবারের দিকে ঝুঁকে পড়েছে। তাছাড়া একক পরিবারের সুফলতাও শহর ও গ্রামের মানুষকে আকৃষ্ট করেছে। তাই শহরের পাশাপাশি গ্রামেও একক পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে চলছে। সুতরাং এ কারণেই আমি প্রশ্নোক্ত উক্তির সাথে একমত পোষণ করছি না।

4 views

Related Questions