1 Answers
বাংলাদেশে সরকারের উল্লেখযোগ্য আর্থসামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে 'ভিশন-২০২১' এর লক্ষ্যমাত্রা অর্জনের যোগসূত্র স্থাপন করে দেখা যায় যে, সরকার এ লক্ষ্যে এগিয়ে যেতে সফল হবে। প্রশ্নোক্ত এ বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত।
বাংলাদেশকে ২০২১ সাল নাগাদ একটি শক্তিশালী মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। গত তিন দশকে বাংলাদেশের খাদ্য উৎপাদন বেড়েছে তিন গুণ, তৈরি পোশাক খাতে সারা বিশ্বে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশে এখন তৃতীয় অবস্থান। দারিদ্র্য বিমোচন ছাড়াও সামাজিক বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বিশেষত শিক্ষার প্রসার, শিশু মৃত্যুহার হ্রাস ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বলে মত প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন। গত চার দশকে বাংলাদেশে শিশু মৃত্যুহার প্রতি এক হাজারে ১৮৫ থেকে কমে ৪৮ জনে দাঁড়িয়েছে। শিক্ষার হার পাকিস্তান আমলের ১৭ ভাগ থেকে বেড়ে ৭৩ ভাগে উন্নীত হয়েছে। পরিশেষে প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলা যায়।