1 Answers

উদ্দীপকের তালিকায় উল্লিখিত বিষয়সমূহ অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ, অপরাজেয় বাংলা এবং শিখা চিরন্তন এ তিনটি বিষয়ই বাঙালির স্বাধীনতার আন্দোলন সংগ্রামকে তুলে ধরেছে, তাই এদের মধ্যে যোগসূত্র রয়েছে বলে আমি মনে করি।
জাতীয় স্মৃতিসৌধ, অপরাজেয় বাংলা, শিখা চিরন্তন এ তিনটি বিষয়ের মধ্য দিয়ে আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ফুটে উঠেছে। জাতীয় স্মৃতিসৌধের সাত জোড়া দেয়াল মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সংগ্রামের ইতিহাস বহন করছে জাতীয় স্মৃতিসৌধ। অন্যদিকে বাঙালির প্রতিবাদী মনোভাব ও মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার মূর্ত প্রতীক অপরাজেয় বাংলা। যা বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছাত্রসমাজের অবদানকে তুলে ধরেছে। এ ছাড়া মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের অমর স্মৃতি চির জাগরূক রাখার জন্য স্থাপিত হয়েছে শিখা চিরন্তন।
উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, জাতীয় স্মৃতিসৌধ, অপরাজেয় বাংলা ও শিখা চিরন্তন এ তিনটির মধ্য দিয়ে আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস প্রকাশিত হচ্ছে।

5 views

Related Questions