1 Answers

রেবার মধ্যে সংঘটিত সমস্যার কারণ হলো নেতিবাচক মানসিক চাপ। 

মানুষের মনের মধ্যে এমন কিছু চাপ মাঝে মাঝে সৃষ্টি হয় যা স্নায়বিক চাপ সৃষ্টি করে। ফলে মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এটি নেতিবাচক চাপ। এই চাপ আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের স্বাভাবিক জীবনে এই চাপ বাধা সৃষ্টি করে বা ছন্দপতন ঘটায়। নেতিবাচক চাপের ফলে বুক ধড়ফড় করা, হাত-পা কাঁপা, উত্তেজনাবোধ, আচরণে বিশৃঙ্খলা ইত্যাদি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দীর্ঘ মেয়াদি ও তীব্র মানসিক চাপ শরীরে বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলে। যেমন- হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্মৃতি শক্তি হ্রাস, ক্ষুধামন্দা, নিদ্রাহীনতা ইত্যাদি। কোনো অপ্রত্যাশিত ঘটনা বা দুঃসংবাদ, পারিবারিক বিশৃঙ্খলা, দরিদ্রতা, নিরাপত্তার অভাব, সামাজিক বৈষম্য, নৈতিকতার অবক্ষয়, ইচ্ছা পূরণ না হওয়া, ক্রমাগত কাজের চাপ, পরীক্ষার সময় পর্যাপ্ত প্রস্তুতি না থাকা, সবসময় আতঙ্কগ্রস্ত থাকা ইত্যাদি কারণে মানসিক চাপ সৃষ্টি হয়। কিশোরী রেবার বাবা-মা চাকরিজীবী। বাড়িতে সে প্রায়ই একা থাকে। কিছুদিন যাবত সে সামান্য কথায় রেগে যায় এবং রাতে একা একা পায়চারি করে। নেতিবাচক মানসিক চাপের ফলেই তার এরকম সমস্যা দেখা দিয়েছে। সুতরাং, রেবার স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটার কারণ হলো মানসিক চাপ।

4 views

Related Questions