রাজুর ব্যবসায় লেগে থাকাই তার উন্নতির একমাত্র সোপান বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
রাজুর ব্যবসায় লেগে থাকাই তার উন্নতির একমাত্র সোপান-বক্তব্যটি যথার্থ।
যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শেষ পর্যন্ত কাজটি করে যাওয়াই অধ্যবসায়। অধ্যবসায় ছাড়া কোনো কাজে সফলতা আসে না। গৃহ ব্যবস্থাপকের অধ্যবসায় গুণের কারণে যেকোনো কঠিন কাজও সহজেই সম্পন্ন হয়। ধৈর্য, সহিষ্ণুতা, একাগ্রত ইত্যাদি গুণাবলি অধ্যবসায়ী হতে সাহায্য করে। যেমন- বিশেষ কোনো নতুন কাজ যদি একবারে করা না যায়, তাহলে বারবার চেষ্টা করে তা রপ্ত করা যায়। প্রত্যেক ব্যক্তির এই গুণটি থাকা প্রয়োজন। তাহলে সুষ্ঠুভাবে যেকোনো কাজ সম্পন্ন করা যায়।
রহিম মিয়া অল্প পুঁজিতে কাপড় ক্রয় করে তার স্ত্রী মেয়েকে নিয়ে বিভিন্ন ডিজাইনের কাঁথা, ঘরের পর্দা তৈরি করে বেশি দামে বিক্রি করেন। তিনি তার ছেলে রাজুকে যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ দিয়ে ব্যবসায় কাজে লাগান। রাজু তার ধৈর্য, কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে বাবার ক্ষুদ্র ব্যবসাকে নতুন ফ্যাক্টরীতে রূপ দেয়। তার অধ্যবসায় গুণাবলির কারণেই এটি সম্ভব হয়েছে।
সুতরাং বলা যায়, রাজুর ব্যবসায় লেগে থাকা বা অধ্যবসায় তার উন্নতির একমাত্র সোপান।