1 Answers

প্রাচীন বাংলার ইতিহাসে শশাংক প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক। কারণ তার নেতৃত্বেই বাংলা সর্বপ্রথম উত্তর ভারতীয় রাজনীতিতে অংশ নেয়ার মতো ক্ষমতা ও শক্তি সঞ্চার করতে সমর্থ হয়।

শশাংক ছিলেন স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা। তাঁর রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাংক প্রথম থেকেই তার রাজ্যসীমা বিস্তারে সচেষ্ট ছিলেন। গৌড়ে তার অধিকার স্থাপন করে তিনি পার্শ্ববর্তী অঞ্চল যেমন দণ্ডভুক্তি, উড়িষ্যার উৎকল (উত্তর উড়িষ্যা), কঙ্গোদ (দক্ষিণ উড়িষ্যা) এবং মগধ রাজ্য জয় করেন। পশ্চিমে তার রাজ্য বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া কামরূপের রাজা ভাস্করবর্মণও শশাংকের হাতে পরাজিত হয়েছিলেন। কনৌজ-থানেশ্বর জোট গঠনের ফলে বাংলার নিরাপত্তা বিপন্ন হয়ে পড়লে শশাংকও কূটনৈতিক সূত্রে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করে নিজের শক্তি বৃদ্ধি করেন। যা তার কূটনৈতিক প্রজ্ঞার ইঙ্গিতবহ।

উদ্দীপকে স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা, গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত শশাংক সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বাংলার ইতিহাসে শশাংক একটি বিশিষ্ট নাম।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, 'প্রাচীন বাংলার ইতিহাসে শশাংক প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক'- উক্তিটি যথার্থ।

5 views

Related Questions