1 Answers

বিগত এক শতকে পৃথিবীর অনেক দেশে জলবায়ুর পরিবর্তন প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে।
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নগরায়ণ, যান্ত্রিক সভ্যতা, কলকারখানার প্রসার, জ্বালানি তেল ও কয়লার যথেষ্ট ব্যবহার। IPCC সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশের গড় বার্ষিক তাপমাত্রা ১৯৮৫-১৯৯৮ সালের মধ্যে মে মাসে ১ ডিগ্রি সেলসিয়াস এবং নভেম্বর মাসে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ৮ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে লবণাক্ততা দেখা দিয়েছে। বাংলাদেশের গড় বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে এবং ভয়াবহ বন্যার সংখ্যা বেড়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে। গ্রীষ্মকালে সমুদ্রের লোনা পানি নদীপথে দেশের অভ্যন্তরে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে। ফলে জমি উর্বরতা হারাচ্ছে। ফসল ফলানো সম্ভব হচ্ছে না।
কাজেই উদ্দীপকে উল্লিখিত কৃষি কর্মকর্তার উক্তিটি যথার্থ।

5 views

Related Questions