1 Answers
উদ্দীপকের কৃষি কর্মকর্তার উক্তিটি হলো 'কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে জমি প্রস্তুত একটি গুরুত্বপূর্ণ বিষয়।' কৃষির সকল কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো জমি প্রস্তুতি। ভূমি কর্ষণ
জমি প্রস্তুতির প্রথম ধাপ। ভূমি কর্ষণের সংকীর্ণ অর্থ হলো ফসল ফলানোর উদ্দেশ্যে জমির মাটি যন্ত্রের সাহায্যে খুঁড়ে আলগা করা। ভূমি কর্ষণের সাথে নানা প্রযুক্তি জড়িত। যেমন- বীজকে অঙ্কুরোদগমের জন্য উপযুক্ত স্থানে ও সঠিক গভীরতায় স্থাপন করা, মাটিতে বায়ু চলাচলের সুবিধা সৃষ্টি করা, উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরে নিয়ে আসা, মাটিতে অণুজীবের কর্মদক্ষতা বৃদ্ধি করা ইত্যাদি। তাছাড়া ভূমি কর্ষণ তথা জমি প্রস্তুতির ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ও ভূ- অভ্যন্তরের ক্ষতিকারক কীটপতঙ্গ ধ্বংস হয়। মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি পায় এবং মাটির ক্ষয়রোধ হয়। জমি প্রস্তুতির মাধ্যমে মাটিতে সার ও জৈব পদার্থের মিশ্রণও ঘটানো যায়।
তাই বলা যায়, ফসল উৎপাদনে জমি প্রস্তুতির গুরুত্ব বিষয়ক কৃষি কর্মকর্তার উক্তিটি যথার্থ।