1 Answers

উদ্দীপকে বর্ণিত মানিক বড়ুয়ার কর্মকাণ্ড পাঠ্যবইয়ের জনসন্ধ জাতকের সাথে সংগতিপূর্ণ। মানিক বড়ুয়া ন্যায়পরায়ণতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করতেন। পাঠ্যবইয়ে জনসন্ধ জাতকে দেখা যায় জনসন্ধও সৎ ন্যায়পরায়ণতার সাথে তাঁর রাজ্য পরিচালনা করতেন।

বোধিসত্ত্ব একজন্মে ব্রহ্মদত্ত নামক রাজার পাটরানীর গর্ভে জন্মগ্রহণ করেন। তখন তার নাম ছিল জনসন্ধ। বড় হয়ে তিনি শিল্পশাস্ত্রে পারদর্শিতা লাভ করেন। রাজা ব্রহ্মদত্ত তাকে উপরাজ পদে অভিষিক্ত করেন। অভিষেকের কয়েক বছর পর তার পিতার মৃত্যু হলে প্রজারা তাকে রাজা নির্বাচন করেন। চিনি প্রতিদিন ছয় লক্ষ মুদ্রা দান দিতেন। এতে প্রজারা খুশি ছিল। রাজ্যে চুরি ডাকাতি, ঝগড়া বিবাদ সব বন্ধ হয়ে যায়।

চাসন্ধ নিজে পঞ্চশীল এবং উপোসথ পালন করতেন। তিনি যথাধর্ম রাজশাসনে মনোযোগী ছিলেন। সকলকে ধর্মপথে চলতে, সাধুভাবে নিজ নিজ কার্য সম্পাদন ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে সর্বদা উপদেশ দিতেন। তিনি রাজাঙ্গান অলংকৃত রাজপালঙ্কে উপবেশন করে নগরবাসীকে উদ্দেশ্য করে তা 'দশরাজধর্ম' বা দশবিধ কর্তব্যের উপদেশ দিতেন। রাজার উপদেশ শুনে জনগণ ধর্ম ও ন্যায়ের সাথে সুখে জীবন যাপন করতে থাকেন।

4 views

Related Questions