1 Answers
সৌমেন বড়ুয়ার দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে কাজ করেছে ধর্মপালের আদর্শ ও অনুপ্রেরণা- উক্তিটি যৌক্তিক।
রাজা ধর্মপাল সকল ধর্মাবলম্বী প্রজাদের প্রতি সমান পৃষ্ঠপোষকতা করতেন। তাই নিজে বৌদ্ধ হলেও অন্যান্য ধর্মের প্রতি ধর্মপালের কোনো বিদ্বেষ ছিল না। তিনি বিশ্বাস করতেন যে, রাজার ব্যক্তিগত ধর্মের সাথে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। তাই তিনি শাস্ত্রের নিয়ম মেনে চলতেন এবং সকল ধর্মের লোক যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার প্রতি খেয়াল রাখতেন। নারায়ণের একটি হিন্দু মন্দিরের জন্য তিনি করমুক্ত ভূমি দান করেছিলেন। তার নেতৃত্বে অরাজকতা ও অত্যাচারের লীলাভূমি সে দেশ সহসা প্রচণ্ড শক্তিশালী হয়ে। উত্তর ভারতে প্রভুত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। তিনি রাজ্যের সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দীপকের সৌমেন বড়ুয়ার অসাম্প্রদায়িক শাসন আর প্রজাকল্যাণ ধর্মপালের শাসন ব্যবস্থারই প্রতিচ্ছবি। তাই বলা যায় যে, তার পৌরশাসনের ক্ষেত্রে ধর্মপালের আদর্শই অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।