1 Answers

উক্ত যুগে বা প্রাচীন যুগে বাংলায় বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠিত হতো- উক্তিটি যথার্থ ও সঠিক।

উদ্দীপকের তৃনা সিলেটে বোনের বাড়ি বেড়াতে গিয়ে যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পল্লী পরিদর্শন করে, সেখানে সে নানা রকম অনুষ্ঠানের উপস্থাপন প্রত্যক্ষ করে। প্রাচীন যুগের বাংলার ইতিহাস পাঠেও দেখা যায়, সে যুগে বাংলায় বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠিত হতো। উমা বা দূর্গার পূজা উপলক্ষে বরেন্দ্রে বিপুল উৎসব হতো। বিশেষ করে বিজয়া দশমীর দিন 'শাবোরৎসব' নামে নৃত্যগীতের আয়োজন করা হতো। হিন্দু-বৌদ্ধ পরিবারে বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদি সামাজিক আচার-অনুষ্ঠান পালন করা হতো। পাশাপাশি ভ্রাতৃ দ্বিতীয়া, নবান্ন, রথযাত্রা, অষ্টমী স্নান, হোলি, জন্মাষ্টমী, দশহরা, অক্ষয় তৃতীয়া, গঙ্গা-স্নান প্রভৃতি অনুষ্ঠান বর্তমানকালের ন্যায় সেকালেও প্রচলিত ছিল। এসব আমোদ-উৎসব ছাড়াও তখন হিন্দুধর্মে অনেক লৌকিক অনুষ্ঠান উদ্যাপন করা হতো। যেমন- প্রাচীনকালে বাংলায় শিশুর জন্মের পূর্বে তাঁর মঙ্গলের জন্য গর্ভধান, সীমন্তোন্নয়ন ইত্যাদি অনুষ্ঠান করা হতো। জন্মের পর নামকরণ, অন্নপ্রাশন, জাতকর্ম, পৌষ্টিককর্ম ইত্যাদি উপাচার পালিত হতো।

উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, 'প্রাচীন যুগে বাংলায় বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠিত হতো'- এ উক্তিটি যথার্থ।

4 views

Related Questions