1 Answers
ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির সম্মুখীন হতে বাঁচাতে হলে আমাদের সকলকেই নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে এবং খাদ্য গ্রহণে সকলকে সচেতন হতে হবে। ডাক্তার সাহেবের শেষোক্ত উক্তিটিতে এমনই ইঙ্গিত রয়েছে এবং এ উক্তিটির যথার্থতাও রয়েছে। বর্তমানে বাজারে অনৈতিকভাবে খাদ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যেমন- ফরমালিন, বাণিজ্যিক রং, কীটনাশক ইত্যাদি মিশানো হয়। এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে শিশুদের জন্য। এসব খাদ্যের বিষক্রিয়া ধীরে ধীরে যকৃত, বৃক্ক, হৃৎপিণ্ড ইত্যাদির কার্যকারিতা নষ্ট করে বিভিন্ন ধরনের মারাত্মক রোগ সৃষ্টি করে। এছাড়া ভেজাল খাবার শিশুদের বাড়ন্ত কোষে বিরূপ প্রভাব ফেলে, তাতে একদিকে যেমন শিশুর মানসিক বিকাশ ব্যাহত হয় অপরদিকে সে নানা অসুস্থতায় ভোগে। বিষাক্ত রাসায়নিকযুক্ত ভেজাল খাদ্যের প্রভাবে ক্যান্সারও হয়ে থাকে।
সুতরাং, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির হাত থেকে বাঁচাতে হলে সকলকে সচেতন হতে হবে এবং বিষাক্ত রাসায়নিকযুক্ত ভেজাল খাবারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।