1 Answers

উদ্দীপকের রায়হান মনে করে, ইসলাম ছাড়া অন্যকোনো ধর্ম গ্রহণ বা অনুসরণ করা যাবে না। সুন্দর জীবনযাপন করতে হলে ইসলামের অনুসরণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। রায়হানের এ বিশ্বাস সম্পূর্ণ সঠিক ও যথার্থ। কারণ মহান আল্লাহ তায়ালা মানুষের জীবন পরিচালনার জন্য একমাত্র ইসলামকে মনোনীত করেছেন। পবিত্র কুরআনে এ সম্পর্কে তিনি বলেন, "নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবনব্যবস্থা।” (সূরা আলে-ইমরান : ১৯)

ইসলাম শুধু আল্লাহর মনোনীত জীবনব্যবস্থাই নয়, এটি পরিপূর্ণ জীবনব্যবস্থাও। কিয়ামত পর্যন্ত যত মানুষ এ পৃথিবীতে আসবে তারাও এ জীবনব্যবস্থা অনুসরণ করতে পারবে। এতে কোনোকিছুর ঘাটতি বা ভ্রান্তি পরিলক্ষিত হবে না। এর প্রতিটি বিধান সবসময়ই জীবন্ত ও যৌক্তিক মনে হবে। এটির পরিপূর্ণতা সম্পর্কে আল্লাহ বলেন, "আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম; আর তোমাদের ওপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দীন (জীবনব্যবস্থা) হিসেবে মনোনীত করলাম।" (সূরা আল-মায়িদা : ৩)

মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিকনির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ই ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নেই।

উপরিউক্ত আলোচনা হতে এটিই, প্রতীয়মান হয়, উদ্দীপকের রায়হানের বিশ্বাস সার্বিক বিবেচনা সঠিক ও গ্রহণীয়। রায়হানের বন্ধু নাবিলের বিশ্বাসের বিরুদ্ধে তার অবস্থান। তাই নাবিলের বিশ্বাস ও মন্তব্য প্রত্যাখ্যানযোগ্য।

4 views

Related Questions